Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজার-৪ আসনে এনসিপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
৯:২৯ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
কমলগঞ্জ( মৌলভীবাজার) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতম দাশ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ইশতেহার ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মো. খালেদ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. বদরুল হোসেন, যুগ্ম সদস্য সচিব সামায়েল রহমান ও জুনেদ আহমদ।

মতবিনিময় সভায় প্রীতম দাশ বলেন, তাঁর রাজনীতি মানুষের কল্যাণকেই প্রাধান্য দেয়। শ্রমিক, কৃষক, যুবক, নারী ও আদিবাসীসহ সমাজের সব শ্রেণির মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

ইশতেহারে চা শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের অঙ্গীকার করা হয়। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ করে তাদের ঐতিহ্য ও পরিচয় বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, হাওর দখলমুক্ত করে সিন্ডিকেট ভেঙে দেওয়া, নির্দিষ্ট ফি’র মাধ্যমে সবার জন্য মাছ ধরার অধিকার নিশ্চিত করা হবে। শ্রীমঙ্গলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ময়লার ভাগাড়ের সমস্যা সমাধান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে পরিকল্পিত পানি ও ময়লা নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে, যাতে শহর পরিচ্ছন্ন থাকে, জলাবদ্ধতা দূর হয় এবং হাওর দূষণমুক্ত থাকে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা এবং চিকিৎসক ও নার্স সংখ্যা বৃদ্ধির কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। পাশাপাশি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পৌরসভা বর্ধিত করা, শমসেরনগরকে পৌরসভায় রূপান্তর, যানজট নিরসনে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণ এবং কৃষকদের জন্য সার, সেচ ও কৃষি উপকরণ সহজলভ্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিবেক কখনো বিক্রির বিষয় হতে পারে না: রুমিন ফারহানা
  • গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
  • হবিগঞ্জ-২ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদের সাংবাদিক সম্মেলন
  • পুরোনো আসন উদ্ধারে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি
  • জানমাল হেফাজতে রাখার আহ্বান-ডিআইজি রেজাউল হকের 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম