Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তাগাছা–৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এনসিপির অ্যাম্বাসেডর মিয়াজ মেহরাব তালুকদার

Bangla FMbyBangla FM
১০:২০ pm ২৬, জানুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিটি আসনে একজন করে অ্যাম্বাসেডর নিয়োগের ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ–৫ (মুক্তাগাছা) আসনের জন্য অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার (পিয়াস)।

মিয়াজ মেহরাব তালুকদার (পিয়াস) এনসিপির ভারত ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান এক্টিভিস্ট হিসেবে পরিচিত। তিনি জুলাই অভ্যুত্থানের একজন সংগঠক এবং পিপলস এক্টিভিস্ট কোয়ালিশন (প্যাক)-এর প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরেই তিনি গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এখন থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ময়মনসিংহ–৫ আসনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ধারাবাহিক জনসংযোগ, গণসংযোগ ও রাজনৈতিক প্রচারণা চালাবেন পিয়াস। স্থানীয় জনগণের মধ্যে গণভোটের তাৎপর্য তুলে ধরা এবং নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিই তার মূল লক্ষ্য।

অ্যাম্বাসেডর মনোনীত হওয়ার খবরে মুক্তাগাছা এলাকায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। উল্লেখ্য, পিয়াস প্রথম সারির জুলাই যোদ্ধাদের একজন এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। পাশাপাশি তিনি এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব শুরু থেকেই পালন করে আসছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে আন্দোলন ও সংগঠনের অভিজ্ঞতা থাকা নেতাদের অ্যাম্বাসেডর হিসেবে মনোনয়ন দেওয়ার মাধ্যমে গণভোট ইস্যুতে এনসিপি তাদের প্রচারণাকে আরও গতিশীল ও কার্যকর করতে চাইছে।

Tags: miaj mehrab piasncpগণভোটজাতীয় নাগরিক পার্টিপিয়াস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর
  • নীলফামারী-৪ আসনে জাপা নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক
  • নির্বাচন পর্যবেক্ষকদের ৩ দফা দাবিতে ইসিতে মানববন্ধন
  • বাউফলে রূপালী ব্যাংকের কোষাধক্ষকে কুপিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম