Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোল বন্দর ও চেকপোস্ট পরিদর্শনে ন্যাশনাল ডিফেন্স কোর্স

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৪ pm ০৬, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দল বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেছেন। এনডিসি দলের এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় সম্পর্কে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।

রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বেনাপোল স্থলবন্দর ও চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেন বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন।

এই বিজিবি কর্মকর্তা জানান, ন্যাশনাল ডিফেন্স কোর্স দলের মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে বিভিন্ন পদবীর মোট ২৫ জন সদস্য বেনাপোল আইসিপি ও বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন।

এর আগে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) প্রতিনিধি দলকে বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এনডিসি দলকে অভ্যর্থনা জানান। এসময় সেখানে খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসকে এম কফিল উদ্দিন, যশোর ব্যাটালিয়নের আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক ও ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ইব্রাহিম উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এনডিসি দল বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত কনফারেন্সে অংশগ্রহণপূর্বক সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং গ্রহণ করেন। ব্রিফিং শেষে দলটি বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন এবং সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ এর যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন। প্যারেড পরিদর্শনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং আস্থা বৃদ্ধির প্রতিফলন ঘটে বলে তিনি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তীব্র জ্বালানি সংকট, ইতালির ৪ বিমানবন্দরে ফুয়েল নিয়ন্ত্রণ
  • দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত
  • ট্রাম্পের চরম হুমকি : জয়শঙ্করকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন
  • ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে নাজনীন আহমদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম