Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি-জামায়াতের সঙ্গে বৈঠক করল জাতীয় ঐকমত্য কমিশন

Tanazzina TaniabyTanazzina Tania
১১:০৮ am ১৩, অক্টোবর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

জাতীয় ঐকমত্য কমিশন বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে। রবিবার (১২ অক্টোবর) সকালে সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে বিএনপির সঙ্গে এবং বিকেলে জামায়াতের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনায় অগ্রগতি হলেও দুটি দল তাদের পূর্বের অবস্থানে অনড় রয়েছে। বিএনপি এখনো নির্বাচনের দিন গণভোট চায়, আর জামায়াতের দাবি নির্বাচনের আগে গণভোট আয়োজনের।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “যে কোনো আলোচনায় অগ্রগতি হয়। গতকালের আলোচনায়ও তা হয়েছে। সবাই মিলে জুলাই সনদ সইয়ের দিকে এগোচ্ছি।” তবে কী অগ্রগতি হয়েছে, তা তিনি স্পষ্ট করেননি।

কমিশন সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলগুলো আগের তুলনায় কিছুটা নমনীয় হলেও বিএনপি ও জামায়াত নিজ নিজ অবস্থানে রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকের বিষয়টি নাকচ করে বলেন, “আমি শুধু একটি বই আনতে গিয়েছিলাম, সেখানে কিছু কথা হয়েছে।”

অন্যদিকে, বিকেলে কমিশনের সঙ্গে বৈঠক করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট শিশির মনির।

জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে নানা প্রস্তাব দেওয়া হয়। তাদের যুক্তি— আগে গণভোট হলে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়টি নির্বাচনের আগে নির্ধারিত হবে এবং অনিশ্চয়তা কমবে।

অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের দিন গণভোট করা হলে প্রশাসনিক ব্যয় কমবে এবং ভোটার উপস্থিতি নিশ্চিত করা সহজ হবে। আগে গণভোট আয়োজন করা হলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার ঝুঁকি থাকবে, যা ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

কমিশন সূত্র জানিয়েছে, জুলাই সনদের ৮৫টি সংস্কার প্রস্তাব প্যাকেজ আকারে গণভোটে তোলার প্রস্তাব আলোচনায় এসেছে। গণভোটের আইন সংশোধন, বা সংবিধানসমতুল্য আদেশ জারি— কোন প্রক্রিয়ায় গণভোট হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

সরকার আগামী ১৭ অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী রোববার অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করে বলেন, “সংস্কার জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা। এর প্রতিফলন ঘটবে সনদে। অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকবে।”

Tags: জাতীয় ঐকমত্য কমিশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম