বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও পরিকল্পনায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করা ছাড়া দেশ গঠনের পরিকল্পনা পরিপূর্ণ হবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান সোসাইটি পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
‘প্রসপারিং টুগেদার, অ্যান ইনক্লুসিভ বাংলাদেশ’ শিরোনামের অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত সফল প্রতিবন্ধীরা তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা ভাগাভাগি করেন। জায়মা রহমান বলেন, উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব থাকলে তাদের সমস্যা ও চাহিদা বোঝা সহজ হবে। তিনি আরও বলেন, এমন প্ল্যাটফর্ম ভবিষ্যতেও চালিয়ে নেওয়া উচিত যাতে দেশের সকল নাগরিক অন্তর্ভুক্ত হয়ে এগিয়ে যেতে পারে।

