Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদী সদর উপজেলা নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক ভূঁইয়া

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৭ pm ০৬, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

নরসিংদী প্রতিনিধি:

আসন্ন নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে আলহাজ্ব ফারুক উদ্দিন ভূঁইয়ার নাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নীরবে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি তার প্রার্থী হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করছে।

ফারুক উদ্দিন ভূঁইয়া বর্তমানে নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতিতে তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন, যা তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। তিনি নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ট্রাস্টি বোর্ডের সদস্য এবং গাবতলি ঈদগাহ ও কবরস্থানের সেক্রেটারি হিসেবেও যুক্ত রয়েছেন।

পারিবারিকভাবে তিনি চিনিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মধু ভুঁইয়ার উত্তরসূরী হিসেবে এলাকায় সুপরিচিত।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, তার জনসম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক অভিজ্ঞতার কারণে নির্বাচনে অংশ নিলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ড. ইউনূসসহ অন্তর্বর্তী সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • যশোরের শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক আহত
  • সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে: হাসনাত আবদুল্লাহ
  • বাকেরগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম