রাজধানীর সায়দাবাদ এলাকায় অভিযান চলাকালে খিলগাঁও জোনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর-এর ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সায়েদাবাদ রেলক্রসিংয়ের পাশে অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরে সহকর্মীরা ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

