হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সময়ক সভা অনুষ্ঠিত হয়েছে, আজ ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম । সভায় নওগাঁ জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়াও নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়সহ জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা জোরদার, বাজার মনিটরিং, জনসচেতনতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনগুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় । জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় । সভা শেষে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

