জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
আজ রাজধানীর মেরুল বাড্ডার একটি রেস্টুরেন্টে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, যেভাবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো দরকার ছিল সেখানে সংশ্লিষ্ট সবাই ব্যর্থ হয়েছে। আটশ’ পরিবারের সঙ্গে ওয়ান টু ওয়ান দেখা করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, সবার কবর জিয়ারত করতে চাই। কিন্তু আমরা কথা দিচ্ছি, আমরা কখনো জুলাইকে ভুলে যাবো না।
মতবিনিময় অনুষ্ঠানে নাহিদ ইসলামের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এডভোকেট আতিকুর রহমান।

