Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোট পরবর্তী সহিংসতা রুখতে কঠোর ব্যবস্থার দাবি নাহিদ ইসলামের

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৯ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর দেশজুড়ে সহিংসতা, প্রতিহিংসা ও দখলদারিত্বের রাজনীতির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন নাহিদ ইসলাম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন স্থানে রাজনৈতিক মদতে সন্ত্রাস ও দখলদারিত্বের ঘটনা ঘটছে, যা গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ক্ষমতার উচ্ছ্বাসে ভিন্নমত ও প্রতিদ্বন্দ্বীদের ওপর হামলার মাধ্যমে একটি ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা চলছে। দেশের বিভিন্ন এলাকায় ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার কথাও উল্লেখ করেন তিনি, যেখানে আহত ও প্রাণহানির ঘটনাও ঘটেছে।

নাহিদ ইসলাম বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং সংগঠিতভাবে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা। তিনি সতর্ক করে দেন, সন্ত্রাস ও ভয় দেখিয়ে মাঠ দখলের রাজনীতি সফল হবে না এবং জনগণের ম্যান্ডেট ব্যবহার করে গণভয় তৈরি করা ইতিহাসের ভুল পথে অবস্থান নেওয়ার শামিল।

প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত সহিংসতা বন্ধ, জড়িতদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তিনি বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশ আর ভীত নয়; সন্ত্রাস ও দখলদারিত্বের চেষ্টা হলে ছাত্র-জনতা ও সচেতন নাগরিকরা গণতান্ত্রিক উপায়ে এর জবাব দেবে। পাশাপাশি তিনি আইনের শাসন প্রতিষ্ঠা ও অংশগ্রহণমূলক গণতন্ত্র গড়ে তোলার আহ্বান জানান।

Tags: এনসিপিনাহিদ ইসলামরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সার্ক পুনরুজ্জীবিত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করব: তারেক রহমান
  • এয়োদশ নির্বাচনে ১টি আসনেও জিততে পারেনি যে ৪২ দল
  • প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে দেশের মানুষের স্বার্থ আগে দেখা হবে : তারেক রহমান
  • বরুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জাকারিয়া তাহের সুমন
  • শহীদ রাউফুন বসুনিয়ার ৪১তম শাহাদাৎ বার্ষিকী আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম