Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁ সদরে তরুণীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪১ pm ২০, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার গোয়ালি গ্রামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক রয়েছেন।

নিহত ইয়াসমিন (১৮) বদলগাছি উপজেলার ভরট্ট বালুভরা গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে। ছয় মাস আগে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয় নওগাঁ সদর উপজেলার শিকারপুর এলাকার গোয়ালি মৎস্যজীবী পাড়ার বাসিন্দা আকাশের (২৩) সঙ্গে। আকাশ জমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরোনো বসতবাড়ি থেকে কান্নাকাটি করতে করতে পাশের একটি নতুন তিনতলা ভবনে যান ইয়াসমিন। পরে দুপুর প্রায় ১টার দিকে জুমার নামাজের প্রস্তুতিকালে বিকট শব্দ শুনে স্থানীয় মুসল্লিরা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর স্বামীও সেখানে উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা-পুলিশের এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী আকাশ সেখান থেকে সরে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ।

প্রতিবেশীরা জানান, আকাশ মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় স্ত্রীকে মারধর করতেন। তবে ঠিক কী কারণে এ মৃত্যু ঘটেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নিহতের বড় বোন রেশমার বাড়ি ঘটনাস্থলের পাশেই। পরিবারের সদস্যদের দাবি, ইয়াসমিন রোজা রেখেছিলেন এবং সেহরি খেয়ে ছিলেন।

নিহতের পরিবারের দাবি, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়; তাঁকে হত্যা করা হয়েছে। ইয়াসমিনের বড় দুলাভাই ইমান হোসেন বলেন, “আমার শালিকাকে এর আগেও নির্যাতন করা হয়েছে। ঘটনার দিনও তাকে মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ইয়াসমিনের বড় বোন বলেন, “সে ভোরে সেহরি খেয়েছিল। কোনো অস্বাভাবিক আচরণ ছিল না। হঠাৎ করে এমন ঘটনা মেনে নেওয়া যাচ্ছে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাই।”তবে এ বিষয়ে নিহতের স্বামীর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নওগাঁ সদর মডেল থানার এক কর্মকর্তা জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: অপরাধতরুণীর রহস্যজনক মৃত্যুসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
  • জুলাই বিক্রি করে নয়, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বিএনপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম