Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৫০ pm ১৪, নভেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আব্দুল লতিফ (৬৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল লতিফ উপজেলার ধান্যদৌল (নোয়াপাড়া) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে বাড়ির পাশে দোকানদারি করতেন।

মৃতের ছোট ভাই আলম জানান, প্রায় ছয় মাস আগে আব্দুল লতিফের দোকানের পাশেই গাছ লাগানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়ির জনু মিয়ার ছেলে জহিরদের সাথে ঝগড়া বিবাদ হয়। এ নিয়ে উভয় পক্ষের মামলা-মোকদ্দমা চলছে। গত ১৪ নভেম্বর রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামা কয়েকজন এসে আমার ভাইয়ের দোকানে আমার ভাইকে হুমকি দেয়। এ সময় আমার ভাইয়ের ডাক চিৎকারে আমি ও আমাদের বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করি। পরবর্তিতে আমার ভাইকে দোকান থেকে বাড়িতে নিয়ে আসার পথে হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় রাত সাড়ে তিনটার দিকে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।কুমিল্লা যাওয়ার পথে কালকারপার নামক স্থানে আমার ভাই মারা যান।

এ সময় তার লাশ নিয়ে বাড়িতে নিয়ে আসারপর ব্রাহ্মণপাড়া থানায় খবর দিলে সকাল সাড়ে দশটার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই সবুর ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি পূর্বে একাধিকবার স্ট্রোক করেছিলেন।

এ ব্যাপারে, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ঘটনা জানার পর আমি এসআই সবুরকে পাঠিয়েছি এবং পরবর্তীতে আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tags: রহস্যজনক মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াত প্রসঙ্গে কড়া মন্তব্য বিএনপি মহাসচিবের
  • যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে: এসএমপি কমিশনার
  • জামায়াত ক্ষমতায় এলে গণমাধ্যম হবে পূর্ণ স্বাধীন, দুর্নীতি হবে নির্মূল: আমির মিজানুর রহমান
  • জামালপুরে তিন আসনে ধানের শীষ ঝুঁকিমুক্ত ,দুই আসনে দাড়িঁপাল্লার অবস্থান ভালো
  • দেখার হাওরে বাঁধে ধস, ফসলের নিরাপত্তা নিয়ে শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম