ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এপ্রিল মাসের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এ প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল)।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) মো. মিজানুর রহমানসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা।

