নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পৌরসভা, সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দেশের গঠনমূলক চ্যালেঞ্জ মোকাবিলা করতেই দায়িত্বে এসেছি এবং মন্ত্রিসভা জনগণের সমস্যার সমাধানে কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন, মব সন্ত্রাস ও আইনশৃঙ্খলার অবনতি রোধে আরও পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া রোজার আগমনের সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রীসভায় আলোচনা করা হবে।

