Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্লাস বাদ দিয়ে অন্য কাজে নিয়োজিত এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হবে: শিক্ষা উপদেষ্টা

Tanazzina TaniabyTanazzina Tania
১০:৪৮ pm ৩০, অক্টোবর ২০২৫
in Lead News, শিক্ষা
A A
0

ঢাকা প্রতিনিধি:


এমপিওভুক্ত বিদ্যালয়ের যেসব শিক্ষক নিয়মিত ক্লাস না নিয়ে অন্য কাজে নিয়োজিত, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“অনেক শিক্ষক আছেন, যারা ক্লাস না নিয়ে অন্য কাজে ব্যস্ত থাকেন। যেহেতু সরকার এমপিও কার্যক্রমের আওতায় তাদের নিয়োজিত করছে এবং বেতন দিচ্ছে, তাই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “আইনের মধ্যেই বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে, তবে সরকার সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করেনি। এবার আমরা আইনের আওতায় থেকেই বড় পরিসরে দায়বদ্ধতা নিশ্চিত করব। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে ঘাটতি রয়েছে, তা স্কুলের মাধ্যমেই শোধরানো হবে।”

ড. আবরার জানান, যেসব বিশ্ববিদ্যালয় ও কলেজে খারাপ ফলাফল হয়েছে—অর্থাৎ শূন্য বা ১০ শতাংশের নিচে পাসের হার—সেসব প্রতিষ্ঠানের ফলাফলের কারণ অনুসন্ধান করা হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে ভালো ফল বজায় রেখেছে, তাদের প্রধানদেরও ডাকা হবে অভিজ্ঞতা ভাগাভাগির জন্য।

তিনি বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা গেলে ফলাফল উন্নত করা সম্ভব—আমরা তার যথার্থ উদাহরণ পেয়েছি। অনেক প্রতিষ্ঠান যথাযথ যাচাই ছাড়াই এমপিওভুক্ত হয়েছে, যেগুলো নানা সমস্যায় জর্জরিত। সেই প্রেক্ষিতে নন-পারফর্মিং প্রতিষ্ঠানগুলো মার্জ করা যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে।”

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, “যেসব প্রতিষ্ঠানে এক বা দেড়শ শিক্ষার্থী ভর্তি হলেও পরীক্ষায় অংশ নেয় মাত্র ১০-১২ জন, অথচ ১৫-২০ জন শিক্ষককে বেতন দিতে হয়—সরকার এমন অপচয় রোধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”

Tags: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম