মোহাম্মদ মাসুদ মজুমদার:
বিএনপির ভূমিধস বিজয়ের প্রেক্ষাপটে দলটির চেয়ারপারসন তারেক রহমান-কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে তারেক রহমানের বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা জানান তিনি।
জানা গেছে, জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত বিএনপির কয়েকজন সংসদ সদস্য।
অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন দলীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানান।

