Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাংশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১২ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য ফরম পূরণের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, “বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। এটি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে এবং এর জন্য কোনো প্রকার অর্থ গ্রহণের সুযোগ নেই। এই কার্ডধারীরা মাসিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকার বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।”

জানা গেছে, প্রথম পর্যায়ে সারাদেশের মোট ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ১০ মার্চ সারাদেশে একযোগে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুস সালাম মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সামছুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু, পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা এবং হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো এই কার্ডের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।

Tags: তারেক রহমানফ্যামিলি কার্ডবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমাদের আগামীদিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
  • জয়পুরহাটের সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • পাংশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ
  • মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার কারণে ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত
  • মৌলভীবাজারে সেচ সংকটে বিপর্যস্ত বোরো আবাদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম