Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাবে এমপি বুলবুলের সহায়তা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৪ pm ০৩, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আবুল হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় রোগীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। নিজস্ব অর্থায়নে জেলা সদর হাসপাতালে হামের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছেন তিনি।

শুক্রবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এসব ওষুধ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান ও আবাসিক চিকিৎসক ডা. আব্দুস সামাদের হাতে তুলে দেন এমপি বুলবুল।

এ সময় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, পৌরসভা আমির হাফেজ গোলাম রব্বানীসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে হাসপাতালের রোগীদের জন্য জরুরি ভিত্তিতে বেশ কয়েকটি পানির ফিল্টার স্থাপন করে সুপেয় পানির ব্যবস্থা করেন তিনি।

সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল জানান, জেলার মানুষের কল্যাণে এবং হামের প্রাদুর্ভাব মোকাবেলায় নিজস্ব উদ্যোগে এসব সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tags: এমপিচাঁপাইনবাবগঞ্জহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাত্র দুই মাসে ঢাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত, শহর ছাড়তে পারে অনেক মানুষ
  • মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
  • গোপালপুরে বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী
  • কুয়েতে ‘র‍্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাজ্য
  • মুক্তাগাছায় বাবার অপকর্ম ঠেকাতে গিয়ে ছেলের হামলায় নিহত ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম