Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে তেল মিলবে না

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৩ pm ২৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

ঠাকুরগাঁও প্রতিনিধি :

জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ঠাকুরগাঁও জেলায় মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ঘোষণা অনুযায়ী, জেলার সব মোটরসাইকেল চালককে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ নিজ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট থানা বা পৌরসভা থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।

ফুয়েল কার্ড পেতে লাগবে জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কাগজ, ড্রাইভিং লাইসেন্স এবং একটি সচল মোবাইল নম্বর।

এছাড়া, অন্য জেলার বাসিন্দারা যারা ঠাকুরগাঁওয়ে কর্মসূত্রে অবস্থান করছেন, তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ফুয়েল কার্ড সংগ্রহ বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের পর ৫ এপ্রিল থেকে জেলায় কোনো পাম্পে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

প্রশাসনের নির্দেশনায় আরও বলা হয়েছে, ফুয়েল কার্ডে প্রাপ্ত জ্বালানি হস্তান্তর বা বিক্রি করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে জ্বালানি অপচয় ও কালোবাজারি নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

Tags: জ্বালানিসংকট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধ বন্ধে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক, তুরস্ক-সৌদিসহ ৪ দেশ অংশ নিচ্ছে
  • ইনকাম ট্যাক্স অফিসার পরিচয়ে দোকানে দোকানে গিয়ে টাকা আদায়
  • সুনামগঞ্জের মধ্যনগরের বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া
  • যশোরে ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাণের স্পন্দন
  • দিনাজপুরে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম