Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিনবছর আগে চুরি হওয়া মোটরসাইকেল যশোরে উদ্ধার, আটক ২

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৫ pm ০২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার ব্যবসায়ী মাহমুদুল ইসলামের তিন বছর আগে চুরি হওযা মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।

রোববার বিকালে যশোর শহরের চাঁচড়া মোড় এলাকা এলাকার থেকে মোটরসাইকেল উদ্ধার ও দুজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলো, বাঘারপাড়ার জোহরপুর গ্রামের নাজমুল ইসলাম ও তেলকুপা গ্রামের পলাশ।

ভুক্তভোগী মাহমুদুল ইসলাম জানান, তিন বছর আগে রমজান মাসে দুপুরের নামাজ আদায় করতে চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি মসজিদে যান তিনি। নামাজ শেষে বাইরে এসে দেখেন, তার অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি তখন সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। দীর্ঘ সময় চেষ্টা করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাননি।

রোববার বিকালে হঠাৎ করে যশোর জিলা স্কুলের সামনে তিনি দেখতে পান, তার সেই মোটরসাইকেলটি অন্য একজন চালিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনি আরেকটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। চাঁচড়া চেকপোস্ট এলাকায় এসে স্থানীয়দের সহযোগিতায় মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আলমগীর জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

Tags: মোটরসাইকেলযশোর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হবে না, লারিজানি
  • অষ্টম জাতীয় ভোটার দিবস আজ
  • হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
  • সীমান্তের গ্যাং প্রধান রুহুলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, কয়লা ব্যবসায়ীকে হত্যাচেষ্টা অভিযোগ
  • রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস চালুর উদ্যোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম