Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ন‌ওগায় ব্রীজের উপর থেকে ১৬ মাসের কন্যা শিশুকে ছুঁড়ে ফেলেন মা

Taslima TanishabyTaslima Tanisha
১১:৩৬ am ১৬, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মোঃ জালাল হোসেন ,ক্রাইম রিপোর্টার

ন‌ওগা জেলার পত্নীতলা থানা এলাকায় বৃহস্পতিবার, ১৫/০১/২০২৬ ইং তারিখ বেলা ১২:৩০ ঘটিকায় একজন মহিলা পত্নীতলা থানায় এসে জানান যে তিনি তার ১৬ মাস বয়সী কন্যা শিশু আঞ্জুমান আয়াত কে মাহমুদপুর ব্রিজ এর উপর থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন। তিনি নিজেকে গ্রেফতার করতে অনুরোধ করেন। তার বক্তব্য শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ পত্নীতলা থানা দ্রুত মাহমুদপুর ব্রিজ এলাকায় ছুটে যান।

নদীতে নিখোঁজ শিশুটির জন্য খোঁজ শুরু করলে স্থানীয় লোকজনের সহযোগিতায় আত্রাই নদী থেকে ডুবন্ত শিশুটিকে নদীর পাড়ে অবস্থানরত মোঃ খমির শেখ নামক জনৈক ব্যক্তি উদ্ধার করে নদীর তীরে প্রাথমিক শুশ্রুষা করছেন। অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ পত্নীতলা থানা শিশুটিকে উক্ত ব্যক্তির হেফাজত থেকে নিয়ে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে। পুলিশ সুপার, ন‌‌ওগা জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলায় পেশাগত কাজে এসময় অবস্থান করছিলেন। তিনি ঘটনাটি অবগত হওয়ার পরপরই পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি শিশুটিকে উদ্ধারকারী ব্যাক্তি মোঃ খমির শেখ(৬৫) কে ধন্যবাদ জানান এবং আর্থিক পুরস্কার প্রদান করেন। সেই সাথে উদ্ধারকারী এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা পুলিশ দলকেও ধন্যবাদ জানান

শিশুটির বাবা জনাব মেহেদী হাসান জানান তার স্ত্রী কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন এবং এর প্রেক্ষিতে আজকের এই ঘটনা ঘটেছে। তিনি তার স্ত্রীর মানসিক চিকিৎসা এবং সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানান। তিনি উদ্ধারকারী ব্যক্তি মোঃ খমির শেখ এর প্রতি ও শিশুটিকে পুলিশের গাড়িতে করে নিয়ে এসে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ, নওগাঁ কে ধন্যবাদ জানান।

Tags: আত্রাই নদীন‌ওগা জেলানিখোঁজ শিশু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে মেহেদির রং গাঢ় করার সহজ কৌশল
  • রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
  • ঈদের দিন ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ঈদে রেমিট্যান্সের জোয়ার: রিজার্ভে ইতিবাচক প্রভাব
  • ঈদুল ফিতরে সাম্য ও সম্প্রীতির সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম