Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারী-৪: ধানের শীষে আ’লীগ-জাপা’র ৫ ইউপি চেয়ারম্যান যোগদান

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৬ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন, বাংলাদেশ
A A
0
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী-৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ) ধানের শীষের নির্বাচনী জনসভায় আ’লীগ ও জাপা’র ৫ ইউপি চেয়ারম‍্যান সহ প্রায় ১ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গতকাল সন্ধ‍্যা ৭ টায় কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপারহাটে স্থানীয় বিএনপি আয়েজিত নির্বাচনী জনসভায় এই যোগদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সহিদুল ইসলাম। 
গাড়াগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা মারুফ হোসেন অন্তিক, রণচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যান ও যুবলীগের আহবায়ক মোখলেছার রহমান বিমান, নিতাই ইউনিয়নের জাপা সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম,  মাগুড়া ইউনিয়নের সাবেক স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাব, পুটিমারী ইউনিয়নের জাপা নেতা মোখলেছার রহমানসহ প্রায় ১ হাজার নেতাকর্মী সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনিত সংসদ সদস‍্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার হাতে ফুল দিয়ে যোগদান করেন।
যোগদানকালে মারুফ হোসেন অন্তিক বলেন, ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা না বুঝে ভোট প্রদান করি। সরকার একদিকে এমপি করি আরেক দিকে। যার কারণে আমরা পিছিয়ে আছি। তাই এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই আসনে ধানের শীষের বিজয় হবে।
এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী ৪ আসনের বিএনপির প্রার্থী অধ‍্যক্ষ আব্দুল গফুর সরকার নির্বাচনী জনসভায় যোগদানকৃত নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।প্রধান অতিথির বক্তব‍্যে তিনি বলেন, সৈয়দপুর শিক্ষা নগরী গড়ায় অন‍্যতম ভাবে কাজ করেছি। আমি এমপি নির্বাচিত হলে কিশোরগঞ্জ কে শিক্ষা নগরী হিসাবে গড়ে তুলবো। যাতে করে এলকার ছেলে মেয়েরা পান্তা ভাত খেয়ে ডিগ্রী লাভ করতে পারে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেড় বছরে এক কোটি যুবক ও এক লক্ষ মেয়ের কর্মসংস্থানের সুযোগ হবে।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম, বিশেষ অতিথি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, সদস‍্য মাসুদ রানা পাটোয়ারী, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন।
Tags: আ'লীগইউপিধানের শীষনীলফামারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার
  • বাউফলে চরমোনাই পীরের নির্বাচনি জনসভা
  • জামায়াতে যোগদান নিয়ে আপত্তি বিএনপির
  • গ্রিনল্যান্ডে নতুন ইতিহাস গড়ছে ফ্রান্স
  • রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম