Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দ্রুতই আড়াই হাজারের বেশি কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৮ pm ২৩, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শূন্য পদ পূরণের লক্ষ্যে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশে এসপি ও ওসি পদে বদলি যাচাই-বাছাইয়ের মাধ্যমে করা হবে। লটারির মাধ্যমে বদলির পদ্ধতিকে সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ পদে যোগ্য কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া হবে। এছাড়া আগের সরকারের সময়ে পুলিশ নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে, তবে এতে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে আগের সরকারের সময়ে দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে। অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে লাইসেন্স বাতিল করে অস্ত্র জব্দ করা হবে।

তিনি বলেন, পুলিশের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করা হবে না, একই সঙ্গে পুলিশকেও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। আইনের বাইরে কোনো প্রটোকল দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, ৫ আগস্টের পর দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী প্রত্যাহার করা হবে। পাশাপাশি বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে নতুন কমিশন গঠনের কথাও বলেন তিনি।

এছাড়া ‘মব কালচার’ বরদাস্ত করা হবে না জানিয়ে তিনি বলেন, অযৌক্তিকভাবে সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট অফিস ও ভূমি সেবায় হয়রানি কমাতে আউটসোর্সিংয়ের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Tags: কনস্টেবলনিয়োগসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
  • ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ
  • রংপুরে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
  • সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম