ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে রবিবার মার্চ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। ফেব্রুয়ারি মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— শ্রেষ্ঠ সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান (হালুয়াঘাট সার্কেল), শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম (ধোবাউড়া থানা), শ্রেষ্ঠ এসআই ও ওয়ারেন্ট তামিলকারী এসআই (নিরস্ত্র) মহসিন মোস্তফা (কোতোয়ালী মডেল থানা), শ্রেষ্ঠ এএসআই এএসআই (নিরস্ত্র) সুকান্ত দেবনাথ (কোতোয়ালী মডেল থানা), শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী এসআই মো. আব্দুল কাদের (ফুলপুর থানা) এবং সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী টিএসআই মো. আঃ রহিম সরকার (ত্রিশাল ট্রাফিক)।
সভায় পিআরএল গমনকারী দুইজন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার কামরুল হাসান ফোর্সের বিভিন্ন সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানমূলক নির্দেশনা প্রদান করেন। তিনি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং স্পর্শকাতর মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


