Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের পাশে থাকার অঙ্গীকার— মনিরুল হাসান বাপ্পীর

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৭ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in অন্যান্য, বাংলাদেশ
A A
0

শাহরিয়ার কবির,পাইকগাছা, খুলনা।

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের সংগঠন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে গ্রাম ডাক্তারদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, দেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত স্বাস্থ্যখাতের পরিকল্পনা বাস্তবায়নে গ্রাম ডাক্তারদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে গ্রাম ডাক্তারদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন এবং পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল। এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা মনিরুল ইসলাম মন্টু ও মোশাররফ হোসেন।

সভায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অশোক ঘোষ, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গ্রাম ডাক্তাররা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।এসময় গ্রাম ডাক্তার জিএম খায়রুল আলম, সিরাজুল ইসলাম, এস. রোহতাব উদ্দিন আহমেদ, মনোরঞ্জন রায়, ইউপি সদস্য এসএম আয়ূব আলী, সাবেক ইউপি সদস্য আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags: ডাক্তারপাইকগাছ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম