Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মোদির বার্তা

Taslima TanishabyTaslima Tanisha
৭:০১ pm ০৬, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক ও ভবিষ্যৎমুখী অবস্থায় রয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান ব্যক্ত করেন। খবর—আল-জাজিরা।

মোদি লেখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে আবেগ ও ইতিবাচক মূল্যায়নকে তিনি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন এবং একইভাবে তা ফিরিয়ে দিচ্ছেন। তার ভাষায়, ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব বিদ্যমান।

এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি সব সময় মোদির বন্ধু থাকবেন। যদিও সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ওয়াশিংটন ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে নয়াদিল্লির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

তবে মোদি-ট্রাম্প দুজনই জনতুষ্টবাদী রাজনীতির জন্য পরিচিত। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই তাদের মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ভারতীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরও আলোচনায় এসেছে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে সাত বছর পর বেইজিং সফর করেন মোদি। এ সফর ভারত-চীন সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত দিলেও, এতে কিছুটা বিরক্ত হয়েছেন ট্রাম্প—এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।

 

Tags: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বড়লেখায় অবৈধ গ্যাস রিফিলে জরিমানা
  • তীব্র তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড়ের আভাস
  • বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সুন্দরবনে দু’মাস নিষেধাজ্ঞা শেষে কাঁকড়া আহরণের সুযোগ 
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা হবে যা তারা আগে দেখেনি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম