Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিজয়-রাশমিকার বিয়েতে বিশেষ উপহার দিলেন মোদি

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৩ pm ০১, মার্চ ২০২৬
in বিনোদন
A A
0

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অবশেষে তাঁদের সাত বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়েছেন। রাজস্থানের উদয়পুরে অত্যন্ত ঘরোয়া কিন্তু আভিজাত্যপূর্ণ পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে এই নবদম্পতি এখন হায়দরাবাদে অবস্থান করছেন। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিয়ের আগে এই তারকা যুগল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে তাঁদের আমন্ত্রন জানিয়েছিলেন। সম্প্রতি সেই সাক্ষাতের অভিজ্ঞতা ও প্রাপ্ত উপহারের কথা গণমাধ্যমে জানিয়েছেন বিজয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাটানো সময়টিকে অত্যন্ত সম্মানজনক হিসেবে উল্লেখ করেছেন বিজয়। সাক্ষাতের সময় তাঁরা ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্য নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি বিজয়ের বাবা-মায়ের উদ্দেশে একটি বিশেষ চিঠি লিখে দিয়েছেন।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দম্পতিকে আশীর্বাদস্বরূপ একটি গণেশ মূর্তি উপহার দিয়েছেন। বিজয় জানান, উপহারটি বর্তমানে তাঁদের বাড়ির প্রার্থনাকক্ষে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় সিনেমা নিয়ে তাঁদের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উদয়পুরের বিয়ের মণ্ডপটি আধুনিক সাজসজ্জার পরিবর্তে কয়েক দশকের পুরনো ঐতিহ্যবাহী ‘প্রাইমাল’ রীতিতে সাজানো হয়েছিল। সেখানে মাটির উপাদান, ফুল ও কলাপাতা ব্যবহার করে তেলুগু এবং কোডাভা—এই দুই বিশেষ রীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের দিন বিজয়ের পরনে ছিল ঐতিহ্যবাহী উত্তরীয় ও স্বর্ণালঙ্কার এবং রাশমিকা সেজেছিলেন সাবেকি ঘরানার গহনা ও পোশাকে।

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই প্রিয় জুটিকে এক হতে দেখে ভক্তদের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

Tags: বিজয়-রাশমিকাবিনোদনবিশেষ নিউজভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রাচ্য সংকটে প্রধানমন্ত্রীর নজর
  • মধ্যপ্রাচ্যে প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
  • আখাউড়ায় বেগুন শসা লেবুতে দাম পাওয়ায় খুশি কৃষক
  • ভূমিকম্প মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • বাউফলে মসজিদের জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম