Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনুমোদনবিহীন কারখানায় মোবাইল কোর্ট, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৬ pm ০৩, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

এম এ আউয়াল আশিক,

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া হেলমেট প্রক্রিয়াজাত কারখানা পরিচালনার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি এ মোবাইল কোর্ট পরিচালালনা করেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, “জে কে এম ট্রেডার্স” নামে একটি হেলমেট প্রক্রিয়াজাত কারখানা পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে পরিচালিত হচ্ছিল। এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন ও সিরাজদিখান থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রতিষ্ঠানটির প্রধান সোহেল দেওয়ানকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি পল্লী বিদ্যুতের সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় ভবিষ্যতে অনুমোদনবিহীন কোনো কারখানায় বিদ্যুৎ সংযোগ প্রদান না করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে তিন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা
  • নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফুড প্যাক বিতরণ
  • সাংবাদিক মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • পাইকগাছায় স্বাস্থ্য খাতে নতুন নেতৃত্ব: ডা. আহসানারা দায়িত্ব গ্রহণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম