Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান

তিন লক্ষ টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৩ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষার লক্ষ্যে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ মেলে। সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধ আইনটির ধারা ৪(খ) অনুযায়ী দণ্ডনীয় হওয়ায় ধারা ১৫(১) অনুসারে তাকে ৩,০০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয় এবং পুনরায় যাতে একই ধরনের অপরাধ সংঘটিত না হয় সেজন্য সেগুলো তাৎক্ষণিকভাবে অচল করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়, আবাদি জমি নষ্ট হয় এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর, নরসিংদী সিনিথিয়া হোসেন। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত জানাতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে ডিবির বিশেষ অভিযান, প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার আসামী
  • ইউএনও’র তৎপরতায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণ
  • নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান
  • নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
  • বেগমবাজার-মৌলভীবাজারের ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী এস এম মাসুদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম