কক্সবাজারে কক্সবাজার জেলা প্রশাসন ও র্যাব-১৫ এর তত্ত্ববধানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য ও বিভিন্ন পণ্যের বাজার দর পর্যবেক্ষণে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
গতকাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে, র্যাব-১৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে কক্সবাজার পৌরসভা ও লিংক রোড এলাকায় বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য ও পণ্যের বাজার দর পরীক্ষা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কক্সবাজার বাজারঘাটার আমির হোসেনের মুদির দোকান এবং লিংক রোড মুহুরীপাড়ার ওমর কাসেমের মৌসুমী ফলের দোকানকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে যথাক্রমে ৫ হাজার টাকা ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সেটি ছাড়াও, দ্রব্যমূল্য ও বিভিন্ন পণ্যের বাজার দর স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

