Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৪ pm ০২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর শহরে বাহাদুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

এ অভিযানে মোট ১৭ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রোববার (১ মার্চ ২০২৬) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের নেতৃত্বে শহরের বাহাদুর বাজার ও স্টেশন রোড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে রোলেক্স বেকারিকে ১০ হাজার টাকা এবং একই আইনের ৫২ ধারা লঙ্ঘনের দায়ে মিলেনিয়াম সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ট্রাফিক আইন অমান্য করায় জুয়েল রানা নামে এক পথচারীকে ২ হাজার টাকা ও মাসুদ করিম নামে আরেক পথচারীকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডবিধির ২৯০ ধারা লঙ্ঘনের দায়ে সুজন ইসলাম নামে অপর এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পুরো অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বলেন, “জনস্বার্থে পরিচালিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

অভিযান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন জানান, “ভোক্তা স্বার্থ রক্ষা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিমসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ, ডিবি পুলিশ ও কোতয়ালি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে আগুন
  • সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ২টি ব্যাংক ও ৪টি দোকান
  • দীঘিনালার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
  • হিট ফাউন্ডেশনের যশোরে ইফতার ও হুইলচেয়ার বিতরণ
  • প্রতিবেশীর বিরুদ্ধে অগ্নিসংযোগের হুমকির অভিযোগ, এলাকায় আতঙ্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম