মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলা এলাকায় জনস্বার্থ সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইবনে মিজান। আদালত পরিচালনায় দায়িত্ব পালন করেন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ কাইয়ুম।
অভিযান চলাকালে শিবচর বাজার ও পাঁচ্চর বাজারের বিভিন্ন মুরগি, মাংস ও ফলের দোকানে তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়, ওজনে কারচুপি এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রির মতো অনিয়মের প্রমাণ পাওয়ায় ৮ জন ব্যবসায়ীকে আর্থিক দণ্ড প্রদান করা হয়।
এর মধ্যে মাংসের দোকানগুলোতে মোট সাড়ে ৯ হাজার টাকা এবং ফল ও মুরগির দোকানগুলোতে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তবে কাউকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়নি।
অভিযান শেষে ইউএনও এস এম ইবনে মিজান জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভেজাল পণ্য বিক্রির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযান পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সচেতন

