Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় ফুটপাত দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৯ pm ০৫, এপ্রিল ২০২৬
in অন্যান্য, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৫ এপ্রিল ২০২৬) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে এই অভিযান চালানো হয়।

জানা গেছে,মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম এর পরামর্শে এবং জেলা প্রশাসক-এর নির্দেশনায়,উপজেলা নির্বাহী অফিসার-এর তত্ত্বাবধানে কুলাউড়া পৌর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এতে উপজেলা প্রশাসন,কুলাউড়া পৌরসভা এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে অংশ নেয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে রাখা অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় তিনটি মামলায় মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। কেউ যেন অবৈধভাবে ফুটপাত বা সড়ক দখল করতে না পারে,সে জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তিনি আরও জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
  • কুলাউড়ায় ফুটপাত দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • দৌলতদিয়া রেলস্টেশনে হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক
  • নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৮ শিশু ভর্তি, মৃত্যু ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম