Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৬ pm ৩০, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশে ‘মব কালচার’ বা সংঘবদ্ধ বিশৃঙ্খলা ও গণপিটুনির ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা জনসমাগমের আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর আইনগত ব্যবস্থা নেবে।

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আলোচনায় রুমিন ফারহানা অতীতের গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে বর্তমান সময়ে ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এ ধরনের ঘটনায় প্রায় ২৫০ থেকে ৩০০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ২১ ফেব্রুয়ারির একটি ঘটনায় নিজেও আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করে সরকারের অবস্থান জানতে চান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার স্পষ্ট করেছে—দেশে কোনো ধরনের মব কালচারকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে সড়ক অবরোধের যে প্রবণতা দেখা গিয়েছিল, তা আর সহ্য করা হবে না।

তিনি বলেন, সব সহিংস ঘটনাকে ‘মব’ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। কোনো স্থাপনায় পরিকল্পিত হামলা বা ভাঙচুর হলে তা সংগঠিত অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, জনগণের দাবি থাকতেই পারে, তবে তা অবশ্যই গণতান্ত্রিক উপায়ে—স্মারকলিপি, আলোচনা বা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে উপস্থাপন করতে হবে। সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে, তবে মব-নির্ভর আন্দোলন সংস্কৃতি গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

Tags: আহমদসড়ক অবরোধসালাহউদ্দিনস্বরাষ্ট্রমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ দুইজনকে মারধরের অভিযোগ
  • শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
  • রাজাপুরে শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • ডা. গোলাম সারোয়ারকে সংবর্ধনা, বীর মুক্তিযোদ্ধা ও বিশেষ চাহিদাসম্পন্নদের বিনামূল্যে চিকিৎসা
  • সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম