Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ী কলেজ জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৪:১২ pm ৩১, মে ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

লিমন মিয়া, সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরিষাবাড়ী কলেজ জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে সদ্য নাম পরিবর্তনের মাধ্যমে পাশের কলেজকে “সরকারি সরিষাবাড়ী কলেজ” নামকরণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত সরিষাবাড়ী কলেজটি দীর্ঘদিন ধরে জাতীয়করণের অপেক্ষায় রয়েছে। সাড়ে চার হাজারের বেশি শিক্ষার্থী, আধুনিক অবকাঠামো এবং ভালো একাডেমিক রেজাল্ট থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাবের কারণে এ কলেজ এখনো জাতীয়করণের আওতায় আসেনি।

বক্তারা অভিযোগ করেন, ২০১৬ সালে তৎকালীন ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী এমপির সুপারিশে পাশের একটি নবপ্রতিষ্ঠিত কলেজ—”বঙ্গবন্ধু কলেজ”—জাতীয়করণ করা হয়। তবে সাম্প্রতিক সময়ে ওই কলেজের নাম পরিবর্তন করে “সরকারি সরিষাবাড়ী কলেজ” রাখায় সরিষাবাড়ী কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে।

তারা আরও বলেন, নামের এ ধরনের মিল শিক্ষাক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত দ্ব্যর্থতা সৃষ্টি করছে, যা প্রশাসনিক ও একাডেমিক পর্যায়েও সমস্যার কারণ হতে পারে। বক্তারা দ্রুত নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং মূল সরিষাবাড়ী কলেজকে জাতীয়করণের জোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছান শাহীন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবিএম সাইদুল হাসান শিপন, সহকারী অধ্যাপক খায়রুল আলম শ্যামলসহ কলেজের সাবেক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, “শিক্ষার মতো স্পর্শকাতর খাতে রাজনৈতিক হস্তক্ষেপ ও নামীয় বিভ্রান্তি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।” তারা বিষয়টির দ্রুত সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীর সমাজসেবা উপপরিচালকের বদলি, দায়িত্বে নঈম জাহাঙ্গীর
  • সৈয়দপুরে টিসিবির মসুর ডাল জব্দ
  • শাবিপ্রবি অফিসার্সের ইফতার ও দোয়া মাহফিল
  • ইউকেতে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ইফতার
  • পলাতক দাগী আসামী চেয়ারম্যানদের থেকে গোপনে স্বাক্ষর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম