Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩৯ pm ১০, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
মো আলম বান্দরবান প্রতিনিধি 
বান্দরবানের পৌর শহরে বিএনপির নির্বাচনী প্রচারণার অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পৌর শহরের হাফেজঘোনা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণার অস্থায়ী কার্যালয়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে শহরের হাফেজঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ৩টার দিকে প্রচারণা কার্যালয়ে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি। সকালে পুড়ে যাওয়া কার্যালয় দেখতে পেয়ে দলের নেতাকর্মীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কার্যালয়ে অগ্নিসংযোগ করা হলেও ঘটনাস্থলে তখন কেউ উপস্থিত ছিলেন না। ফলে আগুন লাগার কারণ ও জড়িতদের পরিচয় এখনও অজানা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
পৌর ওয়ার্ড বিএনপি নেতা আবু সাঈদ বলেন, ‘যারা নির্বাচন চায় না, তারাই এই অগ্নিসংযোগ করেছে। যারা এই কাজের সঙ্গে জড়িত দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’
বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, ‘খবর পেয়ে বিএনপির প্রচারণা কার্যালয়টি পরিদর্শন করা হয়েছে। কে বা কারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে।’
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং সিসি ক্যামারার ফুটেজ পরীক্ষাসহ নানা ধরনের তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম