Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে হিন্দু পল্লীতে দুর্বৃত্তদের তাণ্ডব

মুড়ি ভাজার চুলা ও খড়ের গাদায় আগুন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৮ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামে হিন্দু  পরিবারের জীবিকার প্রধান অবলম্বন মুড়ি ভাজার চুলা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ক্রমাগত এমন ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামের সাহা বাড়িতে দুর্বৃত্তরা হানা দেয়। তারা ফটিক সাহা ও ঝন্টু সাহার দুটি মুড়ি ভাজার চুলা এবং অনিল ও অবিরাম সাহার একটি চুলা ভেঙে গুঁড়িয়ে দেয়।
এর আগে গত ৩০শে জানুয়ারি রাতেও দুর্বৃত্তরা একই এলাকায় তাণ্ডব চালায়। সে সময় উত্তম সিলের দুটি এবং শ্যামল সাহার একটি কুডার কুড় (খড়ের গাদা) আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, রাতের আঁধারে কে বা কারা এসব করছে তা তারা দেখতে পাননি।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা এবং দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম। তারা ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলেন এবং নিরাপত্তার আশ্বাস দেন।
জীবিকার ওপর এমন আঘাত অত্যন্ত অমানবিক। আমরা ঘটনার তদন্ত করছি এবং দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বারবার এমন অপ্রীতিকর ঘটনায় ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ
  • রংপুরে লাঙলের জানাজার ছবি ভাইরাল
  • ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন সানজিদা ইসলাম তুলি
  • যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়: কাইয়ুম
  • রাজবাড়ীর ২ আসনেই বিএনপির বিজয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম