Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৩০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৪ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়, নির্বাচন
A A
0

ঠাকুরগাঁও-১ আসনের ৩০টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে ৩৩,১৫৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াত সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ২১,৬৪৯ ভোট পেয়েছেন। এই কেন্দ্রগুলোর ফলাফলের ভিত্তিতে ফখরুল বর্তমানে ১১,৫০৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বিশেষ করে ফখরুলের নিজ কেন্দ্র ‘ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পড়েছে। এখানে ধানের শীষ পেয়েছে ১,৭৭৭ ভোট, দাঁড়িপাল্লা ৬১২ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রেজাউল করিম হাতপাখা প্রতীকে ২৬ ভোট পেয়েছেন।

এ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে হলেও এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ফখরুল। বাকি ১৫৫টি কেন্দ্রের ভোট গণনা এখনও চলছে।

উল্লেখ্য, এই কেন্দ্রগুলোর গণভোটের প্রাথমিক ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৭৯৫টি এবং ‘না’ ভোট ৫২১টি।

Tags: জামায়াতঠাকুরগাঁও-১দাঁড়িপাল্লাদেলাওয়ার হোসেনধানের শীষনির্বাচন ২০২৬নির্বাচনী আসননির্বাচনী ফলাফলবিএনপিভোট গণনাভোটার সংখ্যাভোটের ব্যবধানমির্জা ফখরুল ইসলাম আলমগীররেজাউল করিমসরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড
  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম