সত্যজিৎ দাস, সিলেট প্রতিনিধি:
সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, ছাতক ও জাহেদপুরসহ উত্তর–পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় ভোর আনুমানিক ৪টা ৩২ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.০, যা তুলনামূলকভাবে হালকা।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে, অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪.৮৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.০৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। আন্তর্জাতিক সংস্থা ভলক্যানো ডিসকাভারি জানায়, সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ভূমিকম্পটি সংঘটিত হয় এবং মৌলভীবাজার ও আশপাশের এলাকায়ও এর প্রভাব অনুভূত হয়।
বিশেষজ্ঞরা মনে করেন, মৌলভীবাজার ও সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে সংবেদনশীল হওয়ায় এই ধরনের মৃদু ভূমিকম্প মাঝেমধ্যেই ঘটে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পূর্বাভাস অনুযায়ী, ভূমিকম্পটির সম্ভাব্য উৎপত্তিস্থল হিসেবে গোলাপগঞ্জের আমুড়া এলাকা চিহ্নিত ছিল, যা প্রাপ্ত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

