Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০১ pm ২২, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নির্মাতা আদনান আল রাজীব এবং শঙ্খ দাসগুপ্তের বিদেশ থেকে ফেরার পথে লাগেজে মদ বহনের অভিযোগকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ এবং ‘মানহানিকর’ হিসেবে দাবি করেছেন অভিনেত্রী নিজে।

আজ (২২ ফেব্রুয়ারি) ভেরিফাইড ফেইসবুক পোস্টে অভিনেত্রী অভিযোগ করেন, তাঁকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে। মেহজাবীনের কথায়, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করে মেহজাবীন লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। যা একেবারেই কাম্য নয়।’

নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’ সবশেষে নিজের পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার করে তিনি সবার সহযোগিতা কামনা করেন। মেহজাবীন বলেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’

Tags: নির্মাতা আদনান আল রাজীববিনোদনবিশেষ নিউজমাদককাণ্ডমেহজাবীন চৌধুরীশঙ্খ দাসগুপ্তসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাজ্যের কার্ডিফে বাসস্টপের কাছে বৃদ্ধকে গুলি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা ঘোষণার ৫৬ বছর ও মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা
  • হাইকোর্টের নির্দেশেও থামেনি যশোরের শার্শার ২০ অবৈধ ইটভাটা
  • প্রবাস থেকে শিলমান্দীর সম্ভাবনার নাম মো. রাসেল মিয়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম