Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অর্থ আত্মসাৎ ও হুমকির মামলা থেকে মেহজাবীন চৌধুরীর অব্যাহতি

Tanazzina TaniabyTanazzina Tania
১২:৪৬ pm ১২, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা একটি মামলা থেকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জবাব দাখিল করেন। শুনানির শুরুতে আদালতের পক্ষ থেকে মামলার বাদীকে একাধিকবার ডাকা হলেও তিনি উপস্থিত ছিলেন না। পরবর্তীতে মেহজাবীনের আইনজীবীর শুনানি চলাকালীন বাদী আদালতে হাজির হন।

উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে আদালত ২৭ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ থেকে মেহজাবীন ও তার ভাইকে অব্যাহতি দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবেন না—মর্মে একটি মুচলেকা প্রদানের মাধ্যমে তাদের এই মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ এবং পরবর্তীতে হত্যার হুমকির অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল। তবে আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত তাদের নির্দোষ হিসেবে অব্যাহতি প্রদান করেন।

Tags: বিনোদনমেহজাবীন চৌধুরী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
  • সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত
  • প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা
  • ঝালকাঠিতে নবনির্বাচিত দুই এমপিকে নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
  • বাউফল পাবলিক মাঠে শুকরিয়া সমাবেশে জনসমুদ্র

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম