নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ ধারার বিধান অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষের ৪৮ ঘণ্টা পর কোনো নির্বাচনি এলাকায় জনসভা বা মিছিল করা যাবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০টা পর্যন্ত সভা ও মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

