Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে ভান্ডারিয়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

Bangla FMbyBangla FM
১:১০ pm ৩০, মে ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0


পিরোজপুর প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভান্ডারিয়ায় পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। শুক্রবার (৩০ মে) উপজেলা বিএনপির আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

শুক্রবার সকালেই জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় কোরআনখানি, শোক র‌্যালি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে বিকেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মো. মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, মো. ত্বহা, রুহুল আমিন মুন্সি, অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, আবুল কালাম মলাদ জমাদ্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহম্মদ মারুফ তালুকদার, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আল আমীন মুন্সি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিরাজসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লিখতে হতো। তিনি ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার, যার দেশপ্রেম, আত্মত্যাগ ও সাহসিকতা আজও অনুপ্রেরণার উৎস।”

উল্লেখযোগ্যভাবে, সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অধ্যাপক ডা. রফিকুল কবির লাবুর উদ্যোগে আয়োজন করা হয় এক ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বার্তা প্রেরক:
সৈয়দ বশির আহম্মেদ

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম