Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৫ pm ১৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

হায়দার আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ ২০২৬) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মোঃ হারুনুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন প্রশাসক মোঃ হারুনুর রশিদ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং জেলা পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন। তার নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় মোঃ হারুনুর রশিদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে এবং জেলার উন্নয়ন কার্যক্রম নতুন মাত্রা পাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী
  • বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা
  • শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত
  • সিরাজগঞ্জ প্রেসক্লাবে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম