মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে ঘটে যাওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মন্ত্রী ও স্থানীয় বিএনপি নেতা মাসুদ অরুণের মধ্যে ধাক্কাধাক্কির দৃশ্য দেখা যায়।
এ ঘটনায় এবার ফেসবুক পোস্টে ব্যাখ্যা দিয়েছেন মাসুদ অরুণ। তিনি দাবি করেন, ভিডিওটি ভুলভাবে উপস্থাপন করে তাদের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তার ভাষায়, অতিরিক্ত ভিড়ের কারণে সামান্য ধাক্কাধাক্কির ঘটনাকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে প্রচার করা হয়েছে।
মাসুদ অরুণ আরও বলেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা পরস্পরের বন্ধু ও সহযোদ্ধা। খাল খনন কর্মসূচিতে তাদের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি এ ঘটনাকে দুঃখজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হিসেবে অভিহিত করেন।

