Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৯ pm ০৪, এপ্রিল ২০২৬
in Top Lead News, রাজধানী
A A
0

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে লাগা এই আগুনে এখন পর্যন্ত ৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে পরবর্তীতে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়। মোট সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বেলা পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতরে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় সেখান থেকে একে একে ৫ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্ত ও শনাক্তকরণের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গ্যাস লাইটার তৈরির কাঁচামাল অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। কারখানার ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঘনবসতিপূর্ণ এলাকায় এই কারখানায় অগ্নিকাণ্ডের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জনতাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

Tags: দুর্ঘটনারাজধানীসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • স্বামীর মুখে দুর্গন্ধ, অভিযোগ নিয়ে থানায় স্ত্রী
  • নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী
  • হাম শুধু শিশুদের রোগ নয়, বড়দের জন্যও হতে পারে মারাত্মক ঝুঁকি
  • নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা চান ডিএসসিসি প্রশাসক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম