Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫২ pm ২০, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, আন্তর্জাতিক
A A
0

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে রমজানের প্রথম দিন ভোরে ভয়াবহ বিস্ফোরণে একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সেহরির সময় সোলজারবাজার এলাকায় তিনতলা ভবনটিতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পুরো ভবন মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।

সিন্ধ প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, ভোর ৪টার দিকে বাসিন্দারা সেহরির প্রস্তুতি নেওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।

উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুরাদ আলী শাহ। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এর আগে একই শহরে গ্যাস বিস্ফোরণে ভবন ধসের ঘটনায় বহু মানুষের প্রাণহানির নজির রয়েছে। ধারাবাহিক এমন দুর্ঘটনায় করাচির ভবন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Tags: পাকিস্তানবিস্ফোরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
  • পাংশায় ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধনের ঘোষণা
  • তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত
  • দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম