Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণভোট হ্যাঁ-কে জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রচারণা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৫ am ২৬, জানুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ব্যাপক প্রচারণা শুরু হতে যাচ্ছে ।রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধি দলের এক বৈঠকে এ প্রচারাভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত মোতাবেক দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত পাবলিক ইউনিভার্সিটিগুলোকে প্রচারণার সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, ময়মনসিংহ ও সিলেট— এ ৬টি অঞ্চলে ভাগ করা হয়।

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিয়ম সভার মধ্য দিয়ে এ প্রচারভিযান শুরু হবে।

আগামী ৩১ জানুয়ারি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও সিলেট জোনে এবং ৩ ফেব্রুয়ারি রাজশাহী ও যশোর এলাকার শিক্ষার্থীদের সঙ্গে এই সভাগুলো করা হবে।

সভায় ড. আলী রীয়াজ বলেন, তারুণ্যের স্পর্ধিত অহংকার দীর্ঘদিন জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আর সেই তারুণ্যের সম্মিলিত সমাবেশেই নতুন বাংলাদেশের পথচলার সূচনা হবে।

তিনি আরও বলেন, ৫৪ বছর পর যে সুযোগ এসেছে গণতান্ত্রিক, মানবিক ও ইনসফের একটি সমাজ গড়ার আর সেটি প্রতিষ্ঠা করতে তরুণদের ভূমিকা অপরিহার্য।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, আসন্ন গণভোট হ্যাঁ-তে ভোট দিতে দেশের তরুণরা যাতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে পারে, সে জন্যই এ মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর তানজিমউদ্দীন খান ও প্রফেসর আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Tags: গণভোট হ্যাঁ-জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
  • ঝুঁকির সেতুতে বাউফলে প্রতিদিনের জীবন যাতায়াত হাজারো মানুষের
  • তালতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম