এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি:
বকশীগঞ্জ উপজেলায় হাতপাখার এমপি প্রার্থী আব্দুর রউফ তালুকদারের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি রোববার বিকালে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে একই স্কুল মাঠে শেষ হয়।
গণমিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান শাহজালালসহ ইসলামী আন্দোলনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আব্দুর রউফ তালুকদারকে বিজয়ী করার আহ্বান জানান।

