Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদিখানের মধ্যপাড়ায় দাঁড়িপাল্লার গণসংযোগ ও পথসভা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৮ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

এম এ আউয়াল আশিক:

মুন্সীগঞ্জ-০১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজী সিরাজদিখান উপজেলার মধ্যপাড়ায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার বিকেলে অনুষ্ঠিত এ গণসংযোগ ও পথসভায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন।

এ সময় এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। পথসভায় উপস্থিত ছিলেন:
এনসিপির মুন্সীগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক মো. আলী নেওয়াজ, এবি পার্টির মুন্সীগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক শেখ নুরুজ্জামান উজ্জল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো. মজিবুর রহমান,
মধ্যপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির খান, মো. আলাউদ্দিন তালুকদার (চপল), হাজী মান্নান সরদার,
৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দিন খান, মো. শাহীন দেওয়ান, মো. আনিছুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

পথসভায় বক্তব্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক একেএম ফখরুদ্দিন রাজী বলেন,
“দেশের জনগণ এখন প্রকৃত পরিবর্তন চায়। চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ১১ দলীয় জোট বদ্ধপরিকর। আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে চাই।” তিনি আরও বলেন,
“জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলে সিরাজদিখান-শ্রীনগরকে চাঁদামুক্ত ও বৈষম্যহীন এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

পথসভা শেষে প্রার্থী ও নেতৃবৃন্দ মধ্যপাড়ার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

Tags: জাতীয় সংসদ নির্বাচনরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম